বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা-খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির সামনেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ফুলগাজী উপজেলা বিএনপি দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদরাসা মাঠে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করে তারা। এর পর একইস্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ইউনিয়ন আওয়ামী লীগ। তারা সেখানে সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী মিছিল-সমাবেশের ডাক দেয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম ও সহকারী পুলিশ সুপার (সদর) থোয়াই অং প্রু মারমার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ইস্কান্দারিয়া মাদরাসা ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে।

এ ছাড়া দলীয় কর্মসূচিতে যোগ না দিতে বিএনপি নেতা-কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়। এ ছাড়া পুরো এলাকায় সরকার দলীয় ক্যাডাররা অস্ত্রসহ মহড়া দিচ্ছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টা ১৪৪ ধারা জারি করে বিএনপিকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম বলেন, তিনি ঢাকায় রয়েছেন। কর্মসূচি সম্পর্কে তিনি অবগত নন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অপর দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দাগনভূঞা পৌর শহরের আলাইয়ারপুরে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়ি ‘মিন্টু গার্ডেনে’ বুধবার সকালে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে।

তার ছোট ভাই, উপজেলা বিএনপির সভাপতি মো: আকবর হোসেন এ তথ্য জানিয়ে নয়া দিগন্তকে অভিযোগ করেন, সকাল থেকেই সরকার দলীয় ক্যাডাররা পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে অস্ত্রসহ মহড়া দিচ্ছে। দলীয় কর্মসূচিতে যোগ না দিতে নেতা-কর্মীদের বাড়ি-ঘরে গিয়ে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। তার বাড়ি মিন্টু গার্ডেন ও আশপাশের এলাকায় সকাল থেকে অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী সন্ত্রাসীরা।

এদিকে জেলা সদর ও ছাগলনাইয়ায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...