বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মিরসরাই প্রেস ক্লাবের তিনমাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে তিনমাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাব। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাব সভাকক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন উপ-পরিষদের আহবায়ক সাইফুল হক সিরাজী।
সদস্য সচিব মো. ইউসুপের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে স্থানীয় সাংবাদিকদের এ সংগঠন আগামী ১৭ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত তিনমাসব্যাপী বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয়।
ওইদিন কাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী বাঙ্গালীর জন্য এ শতাব্দীর ঐতিহাসিক একটি মুহুর্ত। এ উপলক্ষ্যে মিরসরাই প্রেসকাব বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের সিন্ধান্ত নিয়েছে। এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
উদযাপন পরিষদের আহবায়ক সাইফুল হক সিরাজী জানান, প্রথমে আগামী ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক লোগো উন্মোচন করবো। এরপর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভাবনায় বঙ্গন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে। রচনা প্রতিযোগিতায় ক বিভাগে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি (শব্দ সংখ্যা ৩০০-৫০০), খ বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান (শব্দ সংখ্যা ৭০০-১০০০) এবং গ বিভাগে ¯œাতক (পাস ও সম্মান) ও ¯œাতকোত্তর (শব্দ সংখ্যা ১০০০-১৫০০) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আগামী ১৭ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠের আসর। আগামী ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর জীবদ্দশায় মিরসরাইয়ের যেক’জন ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা সরাসরি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। আগামী ২৮ মে দিনব্যাপী থাকবে সমাপনী আয়োজন। এতে সকালের অধিবেশনে থাকবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা। দুপুরে মেজবান। বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনের ওপর তৈরি গীতি আলেখ্য।
রচনা প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ বিবেচনায় উত্তীর্ণদের প্রদান করা হবে লক্ষাধিক টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি। প্রথম পুরস্কার ১৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার, তৃতীয় পুরস্কার ৮ হাজার এবং বিশেষ বিবেচনা ৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড প্রদান করা হবে।
এদিকে এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের সংগঠকদের সমন্বয় করা হবে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...