রবিবার, ৩১ মে ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে হেলথকেয়ার কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, বেজার হাত ধরে বাংলাদেশ বিনিয়োগ বান্ধব সুস্থ্য পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছে। মিরসরাইয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পনগর নির্মিত হচ্ছে। এর ফলে এদেশে অভূতপূর্ব বিল্পব সাধিত হবে। বিরানভূমি আজ শিল্পের পদচারনায় সমৃদ্ধ হয়ে উঠেছে। সেই সাথে দ্রুত শিল্প স্থাপনের জন্য গ্যাস, বিদ্যুৎ সহ সকল সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম বেজা সম্পন্ন করছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অন্যানের মধ্যে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আহম্মদ, ব্যবস্থাপনা পরিচালক হালিমুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমাসহ হেলথকেয়ার ও বেজার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবন চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরে পরিকল্পিত পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করছে। আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটি ফ্যাক্টরী উৎপাদনে যাবে। আরো নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করবে। এখানে ৪০টি মসজিদ নির্মাণ করা হবে। এজন্য আমরা জায়গা নির্ধারন করেছি। ২০ কোটি টাকা ব্যয়ে সব চেয়ে বড় কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হবে। এছাড়া একটি মন্দির ও গির্জাও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলের চিত্র প্রতিদিন পাল্টে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে এমনটা সম্ভব হয়েছে।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আহম্মদ বলেন, একটি শিল্পকারখানা গড়ে সেসকল সুযোগ সুবিধা দরকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে তার সবগুলো রয়েছে। বেজার কথার সাথে কাজের মিল থাকায় এখানে নতুন কারখানা করতে আমরা আগ্রহী হয়েছি। আমরা প্রাথমিকভাবে ৩০ একর জমিতে কারখানা স্থাপনের চিন্তা ভাবনা থাকলেও এখানকার পরিবেশ দেখে আরো ১০ একর বেশি জায়গা নিয়েছে। আমরা ৪০ একর জমির উপর ৪২৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আশা রাখছি। এতে প্রায় ৭২০০ জন মানুষের কর্মসংস্থান হবে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...