রবিবার, ১০ মে ২০২৬

বরিশালে বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা

প্রকাশিত :

spot_img

 

 

বরিশালে বিভাগীয় গণসমাবেশে আসার পথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে বহরের কয়েকটি গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, ‘বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা হই। পথে পথে নানা স্থানে বাধা দেওয়া হয়। বাধা অতিক্রম আমার গাড়িবহর বরিশালের দিকে এগিয়ে যাচ্ছিল। সকালে গৌরনদীর মাহিলাড়া বাজারে পৌঁছালে সেখানে হামলা করা হয়। আমার পেছনে থাকা কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। জানতে পেরেছি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।’

ইশরাক আরও বলেন, ‘সরকারদলীয় লোকজনদের হামলায় ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মামুন ভূঁইয়া, মো. রাসেল, মো. বাবুল ও খোকন এবং ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইমরান, ৪২ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।’

 

এদিকে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী পাল্টা অভিযোগ করে জানান, ইশরাক হোসেনের গাড়িবহর মাহিলাড়া বাজার সংলগ্ন এলাকা অতিক্রমকালে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেওয়া হচ্ছিল। বিষয়টি নিষেধ করায় বহরের গাড়ি থেকে নেমে রড ও লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলা চালায়। আমাদের সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বাধা দিতে গিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার ও ভাঙচুরের অভিযোগ বিষয় জানতে চাইলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন বলেন, ‘বিষয়টি ভালো বলতে পারবো না। তবে শুনেছি গাড়িবহর থেকে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেওয়া হচ্ছিল। এটা নিষেধ করতে গেলে বহরের গাড়িতে থাকা বিএনপি নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন আহত হয়েছেন। একজনকে হাসপাতালে ভর্তির খবরও শুনতে পেরেছি।’

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। কোনো পক্ষ থেকেই অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...