সোমবার, ২৫ মে ২০২৬

বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে : সাখাওয়াত

প্রকাশিত :

spot_img

 

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সোমবার দুপুরে সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে যেকোনো নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা নির্বাচন কমিশনারের আছে। কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আগ্রহ হারিয়েছে।

বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচনগুলোর মানদণ্ড নিয়ে ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা রয়েছে উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার বলেন, সার্চ কমিটি দিয়ে গঠিত কমিশনের ভূমিকা আশাব্যঞ্জক না হওয়ায় সংস্থাটির ওপর জনআস্থাও তলানিতে ঠেকেছে। নির্বাচন কর্মকর্তারা যে পরিমাণ ভোট পড়েছে বলে ঘোষণা দেন, তার সাথে মাঠপর্যায়ের বাস্তবতার মিল না থাকায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই গোটা নির্বাচন ব্যবস্থাপনা আজ ভেঙে পড়ার উপক্রম।

গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সেমিনার সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...