সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাংলাদেশ বিজনেস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের যাত্রা শুরু

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত গবেষণা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির প্রত্যয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিজনেস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল—বিবিআরডিসি।

চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত কাউন্সিল সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় বিবিআরডিসির নতুন যাত্রার উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের উদ্যোক্তা প্রিয় রঞ্জন দে ।

এতে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার একাউন্টস অফিসার রক্তিম দেব, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এম আই চৌধুরী এন্ড কোং এর পরিচালক মীর রাশেদুল হাসান মামুন, বিএসআরএম এর সিনিয়র এক্সিকিউটিভ মনজুর হোসেন, টি কে গ্রুপের ইন্টারনাল অডিটর ইমরান হোসেন।

সভায় অনলাইনে থেকে অংশগ্রহণ করেন বাংলাদেশ টি বোর্ডের একাউন্টস অফিসার সাগর নন্দী ও অগ্রণী ব্যাংকের সিনিয়র অডিটর বিজয় পাল।

সভায় বিবিআরডিসি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রিয় রঞ্জন দে তার বক্তব্যে বলেন, বিশ্বে ব্যবসা-বাণিজ্যে দ্রুত অগ্রগতি সাধিত হচ্ছে। এই অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ব্যবসায়িক গবেষণা, নীতি প্রণয়ন ও ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি গুরুত্বপূর্ণ। এই লক্ষে বিবিআরডিসি ভবিষ্যতে অগ্রণী ভূমিকা রাখবে

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...