শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি মানুষ, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পরামর্শে ও পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পেকেটে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি খেসারি ডাল, ১ কেজি সয়াবিন তেল ও ১টি সাবান।

পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মহামারি করোনাভাইরাসের প্রভাবে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য পৌছে দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। ইতমধ্যে ওছমানপুর ইউনিয়ন ও জোরারগঞ্জ ইউনিয়নে আংশিক এলাকায় খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এছাড়া উপজেলার ১৬ ইউনিয়ন ও মিরসরাই পৌরসভায় পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

 

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...