বুধবার, ২২ জুলাই ২০২৬

বিআরবি কেবল এর সেরা বিক্রেতা নির্বাচিত হলেন বারইয়ারহাট ছালেহ ইলেকট্রিক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
৫ম বারের মতো বিআরবি কেবল ইন্ড্রাস্ট্রিজ লিঃ এর ১ম সর্বোচ্চ বিক্রেতা নির্বাচিত হয়েছেন মিরসরাই উপজেলার স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বারইয়ারহাট পৌরসভার ছালেহ ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী ছালাউদ্দীন মোর্শেদ। ২০১৮-১৯ অর্থ বছরে তাকে ১ম সর্বোচ্চ বিক্রেতা নির্বাচিত করা হয়েছে। তিনি এর আগে আরো ৪বার কোম্পানীর সেরা বিক্রেতা নির্বাচিত হয়েছিলেন। বুধবার (৪ মার্চ) সীতাকুন্ডের হাজেরা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৈদ্যুতিক ব্যবসায়ী সমাবেশে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার শাহজাহান আলী। ব্রাঞ্চ ইনচার্জ আবুল বশরের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজার বাবলা বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলাম ব্যাংক বাংলাদেশ লিঃ সীতাকুন্ড শাখার ম্যানেজার (অপারেশন্স) মোঃ আব্দুল কাউয়ুম। কোম্পানী সেলস্ এক্সিকিউটিভ মোঃ আশরাফুলের সার্বিক সত্ত্বাবধানে আরো বক্তব্য রাখেন ছালেহ ইলেকট্রিকের স্বত্ত্বাধিকারী মোঃ ছালাউদ্দিন মোর্শেদ, জননী ইলেকট্রিকের নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বোচ্চ বিক্রেতা ছালাউদ্দীন মোর্শেদের হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন অতিথিবৃন্দ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...