শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিএনপিতে পিপলস পার্টি রংপুরে ধানের শীষের প্রার্থী লিটা

প্রকাশিত :

spot_img

পিপলস পার্টি অব বাংলাদেশ নিজেদের বিলুপ্ত ঘোষণা করে বিএনপির সঙ্গে একীভূত হয়েছে।

রোববার এক বৈঠক শেষে দলটির চেয়ারপারসন রিটা রহমান এ ঘোষণা দেন। পিপলস পার্টির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।

এর আগে রোববার রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় বিএনপি।

তারপর রিটা রহমানে বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে দলটি নিজেদের বিলুপ্ত ঘোষণা করে।

সভায় দলটির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য জিয়াউর রহমানের সরকারের সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমানের নেতৃত্বে ২০১৮ সালের নভেম্বরে পিপলস পার্টি অব বাংলাদেশ গঠিত হয়।

৪ নভেম্বর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে রিটা রহমান বলেন, মাওলানা ভাসানী ও মশিয়ুর রহমান যাদু মিয়ার যে নতুন প্রগতিশীল রাজনৈতিক ধারার সৃষ্টির লক্ষ্যে কাগমারী সম্মেলন পরবর্তীতে ন্যাপ ধারণ করে, সেই রাজনৈতিক ধারার প্রতিনিধিত্বকারী দল হিসেবে ন্যাপের মহান রাজনৈতিক ধারাবাহিকতাকে সমুন্নত রেখে আমরা এই দলের আত্মপ্রকাশ করেছি।

এর কয়েক মাস পর রোববার বিএনপিতে দলের একীভূত হওয়ার ঘোষণা দিলেন রিটা রহমান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...