সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপি’র সুরক্ষা সামগ্রী বিতরণে পুলিশের বাধা

প্রকাশিত :

spot_img

করোনা সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী বিতরণে বাধা দিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগর বিএনপি চকবাজার ওয়ার্ডের উদ্যোগে এই সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। এ উপলক্ষে শনিবার সকালে নগরীর চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাধা দেয় পুলিশ।
বাধার প্রতিবাদে দলীয় কার্যালয় নাসিমন ভবনে প্রতিবাদ সভা করে মহানগর বিএনপি। এতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি’র মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশে করোনাকাল চলছে। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে করোনা আক্রান্ত ফের বাড়ছে। সেই প্রেক্ষিতে মহানগর বিএনপি’র ওয়ার্ডে ওয়ার্ডে মাস্ক ও ওষুধসহ সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেই। যা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
ডা. শাহাদাত বলেন, শনিবার চকবাজার ওয়ার্ডের উদ্যোগে মাস্ক ও ওষুধ বিতরণের অনুষ্ঠান সকাল দশটায় শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু অনুষ্ঠানের এক ঘণ্টা আগে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান না করার জন্য বারণ করে এবং পুলিশ ফোর্স পাঠিয়ে মাস্ক ও ওষুধ বিতরণ কর্মসূচি বন্ধ করে দেয়। এইভাবে একটি দেশ স্বৈরাচারী কায়দায় চলতে পারে না। দেশের প্রতিটি মানুষ এই সরকারের হাতে জিম্মি।
ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার জনকল্যাণমূলক কোনো কাজের ধারে কাছেও নেই। উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট নিয়ে ব্যস্ত। বিএনপি জনকল্যাণমূলক কর্মসূচি নিলেই তাদের চুলকানি শুরু হয়। সরকারের পায়ের তলায় মাটি নেই, প্রশাসনের উপর ভর করেই দেশ চালাচ্ছে। প্রশাসননির্ভর এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ এক যুগের অধিক দেশের জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।
মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। করোনা মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি বিশ্বের বুকে দেশের মান চরমভাবে ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে আবারো করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। শীতকালে বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই সামাজিক অবস্থান থেকে আমরা সুরক্ষা সামগ্রী বিতরণ করছি। কিন্তু সরকারের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসন আমাদের সে কর্মসূচি পালন করতে দেয়নি।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ঢালী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সারোয়ার আলম, অ্যাডভোকেট পারভীন চৌধুরী, বেগম লুৎফুন্নেসা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন চকবাজার ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনজুর আলম।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...