রবিবার, ৩১ মে ২০২৬

বিজিএমই পরিচালক নির্বাচিত হয়েছেন ক্লিফটন গ্রুপের সিইও মহিউদ্দিন চৌধুরী

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান ক্লিফটন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমডিএম মহিউদ্দিন চৌধুরী। নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে ৯টি পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ পেয়েছে ৭টি পদ। বাকি দুটি পেয়েছে ফোরাম। মহিউদ্দিন চৌধুরী ফোরাম প্যানেল থেকে ঢাকা-চট্টগ্রাম সম্মিলিতভাবে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজিএমইএ এর পরিচালক নির্বাচিত হন।
গত রবিবার বিজিএমইএ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।
এদিকে পরিচালক পদে মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ক্লিফটন গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী। মঙ্গলবার মিরসরাই এসোসিয়েশন এর দাতা সদস্য, ভবন নির্মাণ কমিটির আহবায়ক এমডি এম মহিউদ্দিন চৌধুরীকে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর পক্ষ থেকে আজ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি লায়ন তাহের আহমদ, সিনিয়র সহ সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, যুগ্ম সম্পাদক ইউনুছ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এজেডএম সাইফুল ইসলাম টুটুল ও কার্যনির্বাহী সদস্য এহছানুল আজিম লিটন। এছাড়াও মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন তাকে অভিনন্দন জানান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...