শুক্রবার, ৫ জুন ২০২৬

বিমানবন্দরে শিশুর হাতে ফিডার দিয়ে পলিয়েছেন মা

প্রকাশিত :

spot_img

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল বেল্টের পাশ থেকে ট্রলিসহ একটি আট মাস বয়সী কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি সেসময়ও ট্রলিয়ে শুয়ে ফিডারে দুধ খাচ্ছিল।

শুক্রবার সকাল ৯টার দিকে বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) শিশুটিকে উদ্ধার করে। তবে শিশুটির পাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইনসের একটি প্লেনে করে ওই শিশুকে নিয়ে তার মা শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সারা রাত শিশুটির মা অ্যারাইভাল বেল্টের পাশে শিশুটিকে নিয়ে বসেছিলেন। শুক্রবার সকাল থেকে মাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে এপিবিএন সদস্যরা শিশুটিকে সকাল ৯টার দিকে উদ্ধার করে।

আসমা বেগম নামে বিদেশ ফেরত এক যাত্রীর বরাত দিয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন (গণমাধ্যম) বলেন, শিশুটির মা সারা রাত কাঁদছিলেন এবং বলছিলেন সৌদি আরবে তিনি একজনকে বিয়ে করেছিলেন। এখন তিনি এই বিয়ে অস্বীকার করছেন।

এপিবিএনের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, হয়তো লোকলজ্জার ভয়ে সকালে শিশুটিকে রেখে তার মা কোথাও চলে গেছেন। বর্তমানে ভিডিও ফুটেজ দেখে শিশুটির মাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। মাকে পাওয়া না গেলে শিশুটিকে কোনো আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...