শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিয়ে বাড়িতেও মানুষ পেঁয়াজ নিয়ে যাচ্ছে : আমীর খসরু

প্রকাশিত :

spot_img

 

মানুষ এখন বিয়ে বাড়িতে উপহার হিসেবে পেঁয়াজ নিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটের প্রয়োজন নেই বলেই সরকার মানুষকে পেঁয়াজ না খাওয়ার মতো দায়িত্বহীন পরামর্শ দিচ্ছে। পেঁয়াজের দাম এখন আড়াই’শ টাকা ছাড়িয়েছে। ঘণ্টায় ঘণ্টায় দাম বাড়ছে। এই সরকার মানুষের তোয়াক্কা করে না। কারণ, তাদের ভোটের দরকার নেই।’

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সম্মেলন উপলক্ষে এই সভার আয়োজন করে উত্তর জেলা কৃষকদল।

ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, ‘কয়েকদিন আগে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। মন্ত্রী বলছেন, এর পেছনে নাকি নাশকতা আছে। জনবিচ্ছিন্ন মন্ত্রীরাই এই ধরনের দায়িত্বহীন বক্তব্য দিতে পারেন।’

কৃষকদল চট্টগ্রাম উওর জেলা শাখার সভাপতি ইসহাক কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লতিফির পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে কৃষকদল কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব হাসান জাফির তুহিন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আতিকুল ইসলাম লতিফিকে সভাপতি ও বদিউল আলম বদরুলকে সাধারণ সম্পাদক করে উত্তর জেলা কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...