বুধবার, ৬ মে ২০২৬

বুয়েটে ছাত্র হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের দ্বিতীয়তলায় আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। এসময় সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। ঢাবির টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে থেকে সহস্রাধিক নেতাকর্মী ও শিক্ষার্থীর সমন্বয়ে বিকেল ৫ টায় শুরু হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের সড়ক হয়ে ভিসির বাংলো তথা ভিসি চত্বর ঘুরে আবারো রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বুয়েট ছাত্রদলের সভাপতি শাফিউল মুসাব্বির শাফি প্রমুখ। এসময় ছাত্রদলের নেতাদের মধ্যে আশরাফুল আলম ফকির লিঙ্কন, রওনাকুল ইসলাম শ্রাবণ, আমিনুর রহমান আমিন, মো: শাহনেওয়াজ, এসএম হলের ছাত্রদল নেতা রাজু আহমেদ, তরিকুল ইসলাম, মুহসীন হলের মাহবুব মিয়া, শেখ মুজিবুর রহমান হলের খোরশেদ আলম সোহেল, ছাত্রদল নেতা আপেল মাহমুদ সহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতারা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রদল জেগেছে,’ ‘খুনিদের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,’ ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই,’ ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো,’ ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলো কই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই,’ বিভিন্ন স্লোগান দেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবিতেও স্লোগান দেন নেতাকর্মীরা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, বুয়েটের মত একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা করার মাধ্যমে ছাত্রলীগ নিজেদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আবারো প্রমাণিত করছে। ঢাবির ছাত্র মরহুম আবু বকর হত্যাকান্ড এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের নামে যে প্রহসন হয়ছে তেমনি এই বিচার নিয়ে যদি এরকম প্রহসন করার চেষ্টা করা হয় তাহলে ছাত্রদল রাজপথে নেমে দুর্বার আন্দোলনের মাধ্যমে এর জবাব দিবে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...