মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

‘বৈবাহিক প্রতারণা’ এবার কারাগারে বহুরূপী মিনু প্রতারক মিনু ও রাশেদ

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক »

একাধিক জাতীয় পরিচয়পত্র তৈরি করে চার বিয়ে করার অভিযোগে অভিযুক্ত মিনু আক্তার আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর দুইদিন আগে তার প্রতারণার সঙ্গী রাশেদ আদালতে আত্মসমর্পন করলে তাকেও সেদিন কারাগারে পাঠিয়েছিল আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মিনুর প্রতারণা শিকার ও সাবেক স্বামী ঈমাম হোসেনের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।

তিনি বলেন, বুধবার সকালে মিনু আক্তার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মিনু আক্তার, মোস্তফা জামিল (৩৭) ও রাশেদকে (৩৯) আসামি করে মিরসরাইয়ের সন্তান প্রবাসী ঈমাম হোসেন আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি বায়েজিদ থানাকে এজাহার হিসেবে নেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিনু আক্তার কয়েকটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন নামে নাগরিক সনদ বানিয়ে বৈবাহিক প্রতারণাসহ ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে দেশি ও প্রবাসীদের সঙ্গে প্রতারণা করেছে। প্রবাসী ও ধনীর দুলালরা তার প্রধান শিকার হিসেবে ধরা হতো।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...