রবিবার, ৩১ মে ২০২৬

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে গবাদি প্রাণির ঋণ ও বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ঋণের সাথে বীমা করুন, গবাদি প্রাণিতে বিনিয়োগ সুরক্ষিত করুন- এ প্রতিপাদ্য বিষয়ে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের আর্থিক সচেতনতা, গবাদি প্রাণির ঋণ ও বীমা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) মিরসরাই উপজেলার বারইয়ারহাট এসএমই শাখায় সকাল ১০ ঘটিকায় এবং বিকাল ৪ঘটিকায় জোরারগজ্ঞের দেওয়ানপুরে উঠান বৈঠকের মাধ্যমে ব্যাংকের এগ্রিকালচার ফাইনেন্সিং ডিপার্টমেন্টের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার।

পরবর্তীতে গ্রাহকদের আর্থিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ব্র্যাক ব্যাংকের এগ্রিকালচার ফাইনেন্সিং বিভাগের প্রধান এস.এম সাইফুল ইসলাম।

আরো বক্তব্য প্রদান করেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের টিম লিড জুয়েল চক্রবর্তী, মিরসরাই ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি হেদায়েত উল্লাহ, ব্যাংকের এসএমই শাখার বারইয়ারহাট এরিয়ার বিডিএম এনামুল হাসান, এসিএম এনামুল হক, ব্র্যাক ব্যাংকের এজেন্ট এজেড এম সাইফুল ইসলাম টুটুল, এজেন্ট হাসান সাইফ উদ্দিন, এসোসিয়েট আর এম ফরহাদ আহমেদ প্রমুখ। এসময় গবাদি প্রাণির খামারীদের উদ্দেশ্যে ইন্সুরেন্সের শর্তাবলী ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এভিপি মারূফ হোসেন। এসময় ব্যাংকের এসএমই গ্রাহক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুরক্ষা প্রজেক্টের আওতায় সারাদেশে খামারীদের ইন্স্যুরেন্সের প্রতি উদ্বুব্ধকরণ কার্যক্রম চলমান রয়েছে যাতে গ্রাহকদের আর্থিক সুরক্ষা ও উদ্যোক্তাদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত হয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...