বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ভিপি নুরের সমাবেশে হামলা

প্রকাশিত :

spot_img

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভিপি নুরুল হকসহ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে মঙ্গলবার। বিকেল ৪টার দিকে এ হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতাকর্মী।

পূর্ব ঘোষণা অনুযায়ি বিকাল চারটায় রাজু ভাস্কর্য এলাকায় শিক্ষার্থীরা জড়ো হলে মুক্তিযুদ্ধের মঞ্চের কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বিতণ্ডায় জড়ায়। তারা বলেন, ভিপি নুর দুর্নীতিগ্রস্ত। তাকে বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ করতে দেয়া হবে না।

কথা কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। এতে সমাবেশে আসা ৫ জন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। একই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে।

সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হন। তাদের দাবির সাথে সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সংহতি সমাবেশ আয়োজন করা হয়। সেখানেই হামলা হয়।

হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে ভিপি নুরুল হক বলেন, আমরা এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজু ভাস্কর্যে এলে মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপর হামলা চালায়। বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় নামক জায়গায় তারা আমাদের উপর হামলা করেছে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...