সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভূমধ্যসাগরে নৌযানডুবিতে অন্তত ১৭ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসী মারা গেছেন। লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জুওয়ারা উপকূল থেকে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে জাহাজটি যাত্রা শুরু করেছিল। বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় ৩৮০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম জানিয়েছেন, লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকা জুয়ারা থেকে অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছিল নৌযানটি। আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক মাসে তিউনিসিয়া ও লিবিয়া হয়ে ইউরোপে উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়েছে। আর এ সময়েই বেশ কয়েকটি নৌ দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।

সংঘাতময় রাজনৈতিক পরিবেশ ও চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করতে থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যবাসীদের মধ্যে ইউরোপে অভিবাসনের প্রত্যাশা বাড়ছে। সাম্প্রতিক সময়ে তাই বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনাও তাই বাড়ছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসন প্রত্যাশীদের পছন্দের গন্তব্য ইতালি। গত কয়েক বছরে ইতালি যাওয়ার কমে এলেও করোনাভাইরাস মহামারি শুরুর পর তা আবার বেড়েছে।

সাম্প্রতিক সময়ের মধ্যে চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে যে ৪৩ জন মারা গেছেন, তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকরাও ছিলেন বলে জানিয়েছে রেড ক্রস।

সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ এভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। তাদের অনেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সংঘাত ও দারিদ্র্য থেকে মুক্তি পেতেই এ পথে পা বাড়ান।

ইউরোপে ঢোকার অন্যতম পথ ইতালিতে প্রবেশের সংখ্যা কমে আসলেও ২০২১ সালে এসে আবারও এ সংখ্যা বাড়তে শুরু করেছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...