সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ভোরে হোটেল পেনিনসুলায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের চার তারকা হোটেল পেনিনসুলার ভবনের বেজমেন্টে লাগা আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক শামীম আহসান চৌধুরী। এদিন ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

শামীম আহসান চৌধুরী বলেন, পেনিনসুলা হোটেলের বেজমেন্টের কোল্ড স্টোরেজে আগুনে লেগেছিল। হোটেলের পেছন দিকে কোল্ড স্টোরেজের অবস্থান।

প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগুন নিচতলার বেজমেন্টেই সীমাবদ্ধ ছিল। আমাদের নয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ধোঁয়া বের হওয়ার জায়গা না থাকায় কাজ করতে বেগ পেতে হয়েছে। আগুন কীভাবে লেগেছে তা তদন্ত করে জানানো হবে।

পেনিনসুলা হোটেলের অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা বলেন, আমাদের কর্মীরাও ফায়ার সার্ভিসের সঙ্গে ধোঁয়া বের করার জন্য কাজ করেছে। হোটেলের বেজমেন্টে আগুন লেগেছিল। বেজমেন্টে আমাদের কোল্ড স্টোরেজ আছে। ধোঁয়ার কারণে তখন বুঝতে পারিনি আগুন কোথায় লেগেছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সংবাদ পেয়ে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগলেও আগুন অন্যকোনো দিকে ছড়ায়নি।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...