বুধবার, ২২ জুলাই ২০২৬

মঙ্গলবার থেকে থাকবে না করোনার বিধিনিষেধ

প্রকাশিত :

spot_img

 

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের দেয়া বিধিনিষেধ ২২ ফেব্রুয়ারি থেকে আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে রোববার ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এ ছাড়া ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করে। পরে ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ আরও পাঁচ দফা নির্দেশনা জারি করে সরকার।

করোনার তৃতীয় ঢেউ শুরু হলে এবার সর্বোচ্চ শনাক্ত এবং শনাক্তের হারে রেকর্ড দেখে বাংলাদেশ। এক দিনে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৩৪ শতাংশ। যা দেশে করোনার সর্বোচ্চ শনাক্ত হার। ধীরে ধীরে সেই হার কমে এখন ১০ শতাংশের নিচে নেমে এসেছে।

সেই সাথে দৈনিক সংক্রমণ কমে ২ হাজারের ঘরে নেমেছে।

করোনার ওমিক্রন ধরন বেশি সংক্রামক হলেও কম প্রাণঘাতী বলে সরকার বিধিনিষেধ কিছুটা শিথিলের পক্ষে। এই বিধিনিষেধ শিথিল করতে সরকারকে সুপারিশও করেছে করোনা নিয়ে গঠিত সরকারের পরামর্শক কমিটি।

তাই বন্ধ স্কুল-কলেজ ২২ তারিখ থেকে খুলে দেয়ার ঘোষণা এসেছে সরকারের কাছ থেকে। বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা এসেছে সরকারের কাছ থেকে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...