বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক দেবদুলাল ভৌমিক

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক দেবদুলাল ভৌমিক। তিনি ১১ নং মঘাদিয়া ইউনিয়নের কৃতি সন্তান। মঙ্গলবার (৮ জুলাই) মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে মনোনিতদের চিঠি দাপ্তরিকভাবে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। নতুন সভাপতি দেবদুলাল ভৌমিকের পিতা দিলীপ রঞ্জন ভৌমিক অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

শুভাকাঙ্খী মহল এবং স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান “প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্যারের সুযোগ্য সন্তান, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম প্রেসক্লাবের ট্রেজারার দেবদুলাল ভৌমিক মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন। যোগ্য একজন ব্যক্তি ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠের সভাপতি মনোনিত হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি হবে বলে তারা মনে করেন।”

সাংবাদিক ও শিক্ষানুরাগী দেবদুলাল ভৌমিক জানান, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। এই সংক্রান্ত একটি চিঠি তিনি পেয়েছেন। এতে তাকে সভাপতি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সকলের নিকট আমি কৃতজ্ঞ, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালনে সচেষ্ট থাকব।

ইতিপূর্বে, অত্র বিদ্যালয়ের উক্ত কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন একই এলাকার আরেক কৃতি সন্তান, চট্টগ্রামে রেড-ক্রিসেন্ট হাসপাতাল কার্যকরি কমিটির সেক্রেটারি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...