মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার ৬ মাস করে জামিন

প্রকাশিত :

spot_img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মানহানির দুই মামলায় ছয় মাস করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার শুনানি শেষে আদেশের জন্য আজ মঙ্গলবার তারিখ নির্ধারণ করেছিলেন আদালত।

গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তিনি আদালতকে বলেন, মামলা দুটিই জামিনযোগ্য। এছাড়া এ মামলাগুলো করেছেন এবি সিদ্দিকী নামে একজন, যিনি খালেদা জিয়া ও এসব ইস্যুতে অসৎ উদ্দেশ্যে মামলা করে থাকেন।

খালেদা জিয়ার পক্ষে আরো ছিলেন, মওদুদ আহমদ, মীর মো: নাছির উদ্দিন, কায়সার কামাল, এইচএম কামরুজ্জামান মামুন, মীর মো: হেলাল উদ্দিন, আনিসুর রহমান খান প্রমুখ।

অপরপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করলে যে কেউ মামলা করতে পারেন। এছাড়া খালেদা জিয়ার মতো এমন একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষে হিন্দু ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক হয়নি। তিনি জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত জামিন বিষয়ে আদেশের জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...