বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে তার গুলশান বাসভবনে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপি’র প্রতিনিধিদল। বৈঠকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেরিয়ে কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও একাদশ সংসদ নির্বাচনের ভোটে নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় বলে বৈঠক সূত্রে জানা যায়। এ ছাড়া চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও উভয়পক্ষের মধ্যে আলাপ-আলোচনা হয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নবনির্বাচীত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে শপথ গ্রহণ করেনি ঐক্যফ্রন্টের নির্বাচীত ৭ সংসদ সদস্য। আবার গতকাল ঐক্যফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে স্মারকলিপি দেন। সেখানে তাঁরা এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...