সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় ফিরতে সাড়ে ৩ লাখেরও বেশি এমটিপি আবেদন

প্রকাশিত :

spot_img

 

বৈশ্বিক করোনা মহামারি তে মালয়েশিয়ার অর্থনীতিসহ দেশটির স্বাভাবিক কর্মযজ্ঞ ও জীবনযাপন ব্যাহত হচ্ছে। করোনা প্রতিরোধে দীর্ঘসময় ধরে কঠোর বিধি নিষেধের কারণে সাধারণ জনগণসহ অভিবাসীরা নানামুখী সঙ্কটের মুখে ক্ষতিগ্রস্থ হয়েছেন। হাজার হাজার প্রবাসী কর্মী করেনাকালে
মালয়েশিয়া থেকে ছুটিতে নিজ দেশে এসে এখন আটকা পড়েছেন। বাংলাদেশ-মালয়েশিয়া
স্পেশাল ফ্লাইট ছাড়া নিয়মিত ফ্লাইট বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। ভিসা পারমিট
থাকা সত্তেও দীর্ঘ অপেক্ষার পরও নানা জটিলতার কারণে ফিরতে পারছে না। এরকম
ভোক্তভোগী প্রায় তিন লাখ ৫৬ হাজার ৫১০ জন মালয়েশিয়া ফিরতে ইমিগ্রেশন বিভাগের
মাই ট্রাভেল পাসে (এমটিপি) অনলাইন আবেদন করেছেন। এর মধ্যে দুই লাখ আট হাজার ৫০৯
জনের আবেদন পাস হয়েছে এবং এক লাখ ২৭ হাজার ৪৬৫ জনের আবেদন বিভিন্ন কারণে বাতিল
করা হয়েছে। এসব আবেদনকারীর মধ্যে রয়েছে মালয়েশিয়ান নাগরিক ও তাদের পোষ্য এবং
বিভিন্ন দেশের অভিবাসী ছাত্র শ্রমিক। দেশটিতে প্রবেশ করতে চাইলে ইমিগ্রেশনের
পূর্ব অনুমতি প্রয়োজনের কথা উল্লেখ করে এই এমটিপি অনলাইন আবেদন ২০২০ এর
নভেম্বর চালু করা হয়েছিল, যা এখনো চালু রয়েছে।

গতকাল বিকেলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা “বারনামা” কে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ।

এর আগে মালয়েশিয়ার একটি স্থানীয় পত্রিকায় এক প্রতিবেদনে সমালোচনা করে বলা হয়, মাই ট্রাভেল পাসের (এমটিপি) প্রসেসিং অনেক বিলম্ব হচ্ছে যার কারণে আটকা পড়া মানুষজন দেশটিতে ফিরতে পারছেন না এবং দেশটি থেকে বাহিরের দেশে যেতে পারছেন না। তাছাড়াও এমটিভির প্রয়োজনীয়তা ও সহজ শর্তাবলী জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

অভিযোগ অস্বীকার করে খায়রুল দাজাইমি দাউদ বলেন, গত ২০২০ এর নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় তিন লাখ ৫৬ হাজার ৫১০টি আবেদন জমা পড়েছে। এগুলো প্রসেসিং করতে তিনটি টিম নিয়মিত কাজ করছে। দিন দিন এই আবেদন বেড়েই চলেছে তার কারণ বর্তমানে দেশে লকডাউন শিথিল করা হয়েছে। আগে বাছাই প্রক্রিয়াটির সময়সীমা যেখানে সাত দিন ছিল এখন তা বাড়িয়ে ১৪ দিন করা হয়েছে।

এমটিপি আবেদন গ্রহন বাতিল দেশের অভ্যান্তরীন পরিস্থিতি ও সরকারের বিভিন্ন
বিধিনিষেধের উপর নির্ভর করতে হয়। তাই জনগণকে এমটিপির শর্তগুলো পূরোপূরি বুঝতে
হবে পাশাপাশি সরকারের বিভিন্ন বিধিনিষেধ ও নিয়ম কানুন সম্পর্কে আরো সতর্ক থাকতে হবে। এমটিপি আবেদন পক্রিয়া সহজ করতে এর আপডেট অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

বারী ইতালিতে মিরসরাই এসোসিয়েশনের মিলনমেলা

  মিরসরাই প্রতিনিধি ইতালির বারীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের সংগঠন মিরসরাই এসোসিয়েশন বারী ইতালির সদস্য নিবন্ধন,...

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক...

মিরসরাই সমিতি কাতারের আহবায়ক রানা, সদস্য সচিব রনি

মিরসরাই প্রতিনিধি মিরসরাই সমিতি কাতারের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২২- ২০২৪ পরিষদ কমিটির...