বুধবার, ২২ জুলাই ২০২৬

মাহী দম্পতির ব্যাংক হিসাব তলব

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের অ্যাকাউন্ট তলব করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাদের নামে ও সংশ্লিষ্ট কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশনা দেয় বিএফআইইউ।

বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের নামে বর্তমানে বা এর আগে ব্যাংকে কোন হিসাব পরিচালিত হয়ে থাকলে তার যাবতীয় তথ্য হার্ডকপি (কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফরম, কেওয়াইসি, হালনাগাদ লেনদেন বিবরনী) ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।
উল্লেখ্য, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত আগস্টে তাদের তলব করে দুদক।

মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি বদরোদ্দোজা চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে জাতীয় সংসদের সদস্য। চিঠিতে তার এবং তার স্ত্রীর ইটিআইএন, পাসপোর্ট নম্বর, স্মার্টকার্ড নম্বর উল্লেখ করা হয়েছে। তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় বলা হয়েছে, গুলশানের বারীধারার ১২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা। এদিকে চট্টগ্রামের জনৈক আহমেদুর রহমানের হিসাব তলব করেছে বিএফআইইউ। তার হিসাব সম্পর্কিত তথ্য ৭ দিনের মধ্যে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...