বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ৬দিন ব্যাপী ফুটবল উৎসব শুরু

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৬দিন ব্যাপী ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবে প্রধান অতিথির বক্তব্য মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। উৎসবের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, মিরসরাই থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি জাফর উদ্দিন, যুবদল নেতা নিজাম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল উৎসবের আয়োজক কমিটির অন্যতম সদস্য আবু নছর প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করেন আরিয়ান ট্রেডার্স ফুটবল একাদশ বনাম মিরসরাই যুব স্পোর্টস একাডেমি ফুটবল একাদশ। নির্দিষ্ট সময়ের টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ১-১ গোলে সমতায় খেলা শেষ হয়।

ফুটবল উৎসব আয়োজক কমিটির সদস্য আবু নছর জানান, মিরসরাই উপজেলা খেলোয়াড়বৃন্দের উদ্যোগে ৬দিন ব্যাপী ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে উপজেলার ৯৬ জন ফুটবলার লটারীর মাধ্যমে ৬টি দলে বিভক্ত হয়ে খেলবে। ২০ মে থেকে খেলা শুরু হয়ে আগামী ২৬ মে ফাইনাল খেলার মাধ্যমে উৎসবের শেষ হবে।

 

সর্বশেষ

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...