মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে পূবালী ব্যাংকের ৬৬ তম উপশাখার উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট বাজারে পূবালী ব্যাংকের ৬৬ তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুন) করেরহাট বাজারের ওবায়েদ ছালেহা প্লাজার ২য় তলায় এই উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান সরকার। পূবালী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং করেরহাট উপশাখা ব্যবস্থাপক আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন ইমন, মাহবুব আলম প্রমুখ। ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়। এসময় করেরহাট বাজারের ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। করেরহাট বাজারে পূবালী ব্যাংকের ৬৬ তম উপশাখাটি বারইয়ারহাট শাখার অধীনে পরিচালিত হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...