বুধবার, ৬ মে ২০২৬

মিরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবন ও হোস্টেল ভবনের শুভ উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবন ও অত্যাধুনিক ছাত্র হোস্টেল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ভবনের শুভ উদ্বোধন করেন এস রহমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রথমে কলেজ মাঠের পূর্ব পাশে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে সদ্য নির্মিত চারতলা বিশিষ্ট মরহুম নজির আহমদ ভূঁইয়া বিজ্ঞান ভবন এবং ছাত্রদের আবাসিক হোস্টেলের জন্য এস রহমান ট্রাস্টের অর্থায়নে ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট ১ শ আসনের অত্যাধুনিক মানের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হোস্টেল ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এমপি পুত্র সাবেদুর রহমান সমু এবং তার সহোদর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল। নজির আহমদ ভুঁইয়া বিজ্ঞান ভবনের অর্থদাতা ব্যবসায়ী আবুল কাশেম ভূঁইয়া, ধুম ইউনিয়নের চেয়ারম্যান এ. কে. এম জাহাঙ্গীর ভূঁইয়া, এস রহমান ট্রাস্টের সদস্য বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক, কলেজ অধ্যক্ষ সোহরাব হোসেন, প্রভাষক আজমল হোসেন, নোমান মো. নিজাম উদ্দিন, কাজল কান্তি দে, সুবরাজ বণিক, ফেরদৌস হোসেন, আবিদ হোসেন, কতুব উদ্দিন প্রমুখ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...