বুধবার, ৬ মে ২০২৬

মিরসরাইয়ের সরকারহাট স্কুলের ৯০’ ব্যাচের পূর্ণমিলনী ২৫ ডিসেম্বর

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐত্যিবাহী সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে। আগামী (২৫ ডিসেম্বর) বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মজীবনের সব কান্তি দূর করে শৈশবের পুরোনো ক্যাম্পাসে একত্রিত হবেন সাবেক শিক্ষার্থীরা । আর এই দিনকে ঘিরে থাকছে নানা আয়োজন। বেশ কয়েকটি পর্বে উদ্যাপন হবে পূর্ণমিলনী। থাকছে রঙিন বেলুন উড্ডয়ন,সবাই একই ধরণের টি-শার্ট ও টুপি, শোভাযাত্রা ,শিক্ষকদের উপহার সামগ্রী প্রদান স্মরণিকা উন্মোচন,স্মৃতিচারণ, ৯০ ব্যাচের শিক্ষার্থীদের পরিবারসহ দুপুরে খাওয়ার আয়োজন,প্রকাশনা উৎসব ও র‌্যাফেল ড্র। আরো থাকছে পুরোনো বন্ধুদের নতুন করে পরিচিতি পর্ব অনুষ্ঠান। শেষবেলায় কফি আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠান , পুরোনো কন্ঠে শৈশবের বন্ধুরা গাইবে সুর বেসুর গলায় গান।
পূর্ণমিলনী অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শাহনেওয়াজ আলম জানান, স্কুল থেকে বিদায় নেয়ার পর এটাই আমাদের প্রথম পূর্ণমিলনী সেক্ষেত্রে আমেজ উদ্দীপনা ব্যপক। এ বছর আমরা পূর্ণমিলনী উদ্যাপন উপলক্ষে প্রাথমিকভাবে আমাদের ব্যাচের একটি আহŸায়ক কমিটি করেছি । আহŸায়ক মোঃ ফজলুর কবির চৌধুরী,যুগ্ম আহŸায়ক জসিম উদ্দিন ভূঈঁয়া, মাহমুদ হোসেন চৌধূরী,দিদারুল ইসলাম সোহেল,শাহনেওয়াজ আলম সহ ১৮ জন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়।
৯০ ব্যাচের শিক্ষার্থী সাজেদা বেগম জানান,পূর্ণমিলনীর মাধ্যমে পুরোনো বন্ধুদের সাথে তৈরি হয় মেলবন্ধন,তাছাড়া সুখ দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। সকল ব্যস্ততা ভুলে দীর্ঘ ২৯ বছর পর শৈশবের ক্যাম্পাসে সবাই একত্রিত হতে যাচ্ছি এটাই সবচাইতে আনন্দের বিষয়।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...