বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে নাহার ফিড মিল পরিদর্শনে ইউএই রাষ্ট্রদূত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

দেশের বৃহত্তর পোলট্রি ও ডেইরী শিল্প প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপের ‘নাহার ফিড মিল’ পরিদর্শন করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত সাইয়েদ মুহাম্মদ আল মেহেরির। শুক্রবার (১৬ আগষ্ট) দুপুরে মিরসরাই উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত ফিড মিল পরিদর্শনের পূর্বে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুর রহমান টুটুলের সাথে বাংলাদেশের পোলট্রি, ডেইরী, মৎস্য শিল্পের সম্ভাবনা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন ইউএই রাষ্ট্রদূত। এসময় পোলট্রি প্রক্রিয়াজাত করে আগামীতে কিভাবে দুবাইতে নেয়া যায় সে ব্যাপারে আলোচনা করেন। তিনি নাহার এগ্রো গ্রুপ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের বিষয়ে তাকে অবহিত করেন এমডি রাকিবুর রহমান টুটুল। এসময় নাহার এগ্রো গ্রুপের পরিচালক তানজীব জাওয়াদ রহমান জিএম (প্রোডাকশন) মনোজ কুমার চৌহান, আতিকুর রহমান সহ কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএই রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...