বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন ২০২২ উপলক্ষে বাংলা ও গনিত বিষয়ে শিক্ষার্থীদের মান নির্ণয়ে চলছে পরিবীক্ষন ও মূল্যায়ন।

মিরসরাইয়ের মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ছক অনুযায়ী মূল্যায়নের জন্য লটারির মাধ্যমে মনোনীত করা হয়েছে। মিরসরাই উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১ টি, কিন্ডারগার্টেন ৫টি ও মাদ্রাসা ৩টি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় মিরসরাই মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। পরিদর্শকরা হলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা ফারুক খান, মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফাজলুল হক, আনোয়ারা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, সিনিয়র সহকারী শিক্ষক মোমিন উদ্দিন, জিয়া উদ্দিন বাবলু, একরামুল হক প্রমুখ।

পরিদর্শকরা বিদ্যালয়টি (এনএসএ) জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন বিষয়ে পরিদর্শন করে মন্তব্য কলামে লিখেন, ১ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় অত্র বিদ্যারয়ে। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ ঘুরে দেখা হয়েছে। এনএসএ ছাড়া ও বিদ্যালয়ের অনান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেশ আন্তরিক মনে হয়েছে। বিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গেছে। তবে বিদ্যালয়ের চারদিক (সীমানা প্রাচীর) বাউন্ডারী ওয়াল প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, পরিদর্শকগন বিদ্যালয়ের শিক্ষার মান, পাঠদান ও পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সন্তুষ্টির কথা জানান। আমাদের বিদ্যালয়ে বরাবরই পাঠদান পদ্ধতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছি। এবারও এসএসসির ফলাফলে উপজেলার দ্বিতীয় স্থান অর্জন করে তারই ধারাবাহিকতা বজায় রেখেছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন