মিরসরাইয়ে মাওলানা মালেক (রহঃ) দারুল আরকাম মাদরাসার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারি, ২০২০

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের মধ্যম কুরুয়ায় অবস্থিত’মাওলানা শেখ আব্দুল মালেক (রহঃ) দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার সপ্তম বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মাদরাসা অনুষ্ঠিত মাহফিলে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নুর উল্ল্যাহ লিটনের সভাপতিত্বে ও মাদরাসা প্রধান মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় প্রধান ওয়ায়েজ ছিলেন বাঁশখালী মুনকির চর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা আবু বক্কর।


মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের যুগ্ম সম্পাদক শেখ নাছিরের সৌজন্যে বিশেষ ওয়ায়েজের বক্তব্য রাখেন ঢাকা নারায়নগঞ্জ কামিনী মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হোসেন আজাদী। এসময় স্থানীয় আরো বহু ওলামায়ে কেরাম তাশরিফ পেশ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইতকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার ইদ্রিস মিয়া।
মাহফিলের বিশেষ আকর্ষণ কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গজল, ক্বিরাত ও হামদে-নাত পরিবেশন করেন। পরে মাদরাসার কৃতি ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।