বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শীর্ষ সন্ত্রাসী মানিক অস্ত্র সহ গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার আসামী মো. মানিককে (৪৮) ওরফে ভদ্ধ মানিককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের তুলাতলি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও মারামারিসহ ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, ভদ্ধ মানিকের অত্যাচারে অতিষ্ঠ করেরহাটের এলাকাবাসী। সে ডাকাতি, মাদক ব্যবসা, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে খবর আসে সন্ত্রাসী মানিক ইসলাম ভবানি তুলাতলি এলাকায় সঙ্গিদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে এস আই শরীফুজ্জামান, জাফর, সুবল সিংহসহ জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছি। তবে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। মানিক করেরহাট ইউনিয়নের ভদ্ধভবানী এলাকার রুস্তম আলীর পুত্র। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৯টি মামলা রয়েছে।
জানা গেছে, মানিক এর আগে পুলিশ ও র‌্যাবের হাতে একাধিবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছে। জামিয়ে বেরিয়ে এসে এলাকায় পুনরায় অপকর্মে লিপ্ত হয়।
এদিকে সন্ত্রাসী মানিক গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে করেরহাট এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...