মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১০ কোটি ডলার বিনিয়োগ করবে এনার্জিপ্যাক

প্রকাশিত :

spot_img


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই শিল্পনগরে স্টিল ও কন্টেইনার প্ল্যান্ট স্থাপন করবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এ জন্য কোম্পানিটি ৯ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে। দুটি প্ল্যান্ট স্থাপনে ৩০ একর জমি লাগবে, যার জোগান দেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা।

মঙ্গলবার বেজা ও এনার্জিপ্যাকের মধ্যে এ বিষয়ে জমির ইজারা চুক্তি সই হয়েছে।

বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্টেইনার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে এনার্জিপ্যাক এশিয়ার শীর্ষ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতার বাজারে অন্তর্ভুক্ত হতে পারবে বলে কোম্পানিটি বিশ্বাস করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, দেশি-বিদেশি ছোট-বড় বিভিন্ন বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই শিল্পনগর। এই উদ্যোগ কর্মযজ্ঞের সূচনামাত্র। একটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল তৈরির মাধ্যমে তার সফল পরিসমাপ্তি ঘটবে।

এ সময় এনার্জিপ্যাক তাদের প্রস্তাবিত প্রকল্পের ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করে। সভায় অন্যান্যের মধ্যে বেজা ও এনার্জিপ্যাকের কর্মকর্তা এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...