সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ২৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে ২৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। শুক্রবার (৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকার খান সিটি সেন্টারে সামনে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। আটককৃত আসামীর নাম মোঃ ফোরকান উদ্দিন রুবেল (২৫)। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফরহাদাবাদ গ্রামের নুরুল আলমের ছেলে। এসময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি (চট্ট মেট্রো-চ-১১-৪৫৪৬) জব্দ করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মোঃ জুনায়েদ জাহেদী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে আসছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা এলাকার খান সিটি সেন্টারে সামনে অভিযান চালানো হয়। এ সময় কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসা একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়ী মাইক্রোবাসটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়ীটি আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে মাইক্রোবাসের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য চট্টগ্রাম, কক্সাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...