বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কারাখানা নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১শ একর জমিতে গড়ে উঠেছে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কারখানা। শুক্রবার ( ১১ অক্টোবর) সকালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কারাখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বেজা চেয়ারম্যান পবন চৌধুরী। বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজ লিমিডেটের চেয়ারম্যান এ মান্নান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির, পরিচালক মোঃ কামরুল হোসেন, মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার। এসময় বেজা, বেপজা, স্থানীয় প্রশাসন ও গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ কামরুল হোসেন জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একমাত্র গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান গড়ে তুলছি আমরা। ১শ একর জায়গা জুড়ে এই কারাখানা প্রতিষ্ঠা করা হবে। কারাখানা প্রতিষ্ঠার পর প্রথম ধাপে প্রাইভেটকার, মাইক্রো, হাইস, বাস নির্মাণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...