সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত এর পরিচিতি ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভা ও আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ নভেম্বর) সংগঠনের আহবায়ক এম এ তাহের ভুঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোরশেদ আজমের সঞ্চালনায় প্রাধান পৃষ্ঠপোষকের আজমানের বাসভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঠনের প্রধান পৃষ্ঠপোষক, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ও সুমাইয়া ডেভেলপমেন্ট গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলাম খাঁন সি আই পি।সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন সংঠনের প্রধান উপদেষ্টা ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহি উদ্দিন নশু, মহি উদ্দিন মেম্বার, শরিফুল ইসলাম খোকন, আলতাফ হোসেন, হেলাল উদ্দিন রিপন, শেখ মুসলিম উদ্দিন মিলন, জাফর উদ্দিন ভুঁইয়া, শাহাব উদ্দিন ভুঁইয়া, শাহেদুল আনোয়ার শাহেদ, মনিরুজ্জামান মনির, মেজবাউল আলম ভুঁইয়া, মোঃ নঈম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন আকাশ রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ ফারুক।

সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে মিরসরাই উপজেলায় নৌকার প্রার্থী চট্টগ্রামের মাটি ও গণ মানুষের নেতা, চট্টলার সিংহ পুরুষ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জননেত্রীর আস্থাভাজন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কে বিপুল ভোটে জিতিয়ে আনতে আগামী ৩০ শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান।


সভায় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন ভূঁইয়া, আক্তার উদ্দিন পারভেজ, আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আজিম, পাভেল রহমান, দীপক বাবু, জহির উদ্দিন ভুঁইয়া, মোঃ মনির, রিয়াজ উদ্দিন মাসুদ, ছাদেক হোসেন, ফরহাদ চৌধুরী, মোঃ একরাম, আকবর হোসেন জাকী এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেক প্রদেশ থেকে মিরসরাইয়ের প্রবাসী নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...