শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় রুহেল- করোনা মোকাবেলায় দলকে আবারো প্রস্তুত থাকতে হবে

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক
করোনা জয় করে চট্টগ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমিপ। তাঁর অনুপস্থিতিতে মিরসরাইয়ে দলের হাল ধরেছেন তাঁর মেঝ ছেলে জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান রুহেল।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় প্রত্যেকটি ইউনিটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রুহেল বলেন, ‘করোনা সংক্রমণ আবারো বাড়ার সম্ভাবনা আছে। সরকার এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আমাদের বসে থাকলে চলবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মানুষকে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। আবারো লকডাউনের মত পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে।’

ওইদিন সকাল ১০ থেকে শুরু হওয়া স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিয় সভায় মাহবুবুর রহমান রুহেল দলের নেতাদের বিভিন্ন দিকনের্দেশনা দেন। এসময় তিনি বলেন, ‘আমার বাবা তাঁর দীর্ঘ ৫০ বছরের রাজনীতিতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। মিরসরাইয়ের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। আপনারা তাঁর বিশ্বস্ত মানুষ। আপনারা তাঁকে সহযোগিতা না করলে তিনি আজকে এত বড় মাপের নেতা হতে পারতেন না।’

মতবিনিয়ম সভায় স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সমালোচনা করে বলেন, ‘আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু লোক আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। অথচ আমাদের ছাত্রলীগ নেতাকর্মীরা শুধু সেলফি তোলার কাজে ব্যস্ত থাকে। তাদেরকে স্যোসাল মিডিয়ায় এসবের প্রতিবাদ করতে দেখা যায় না।’

শেষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক মাঠের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামী লীগ নেতা কথা সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর কবির চৌধুরী সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন, পৌরসভার নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশন:
মিরসরাইয়ে স্থানীয় আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মাহবুবুর রহমান রুহেল।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...