শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করবো- জাহাঙ্গীর কবির চৌধুরী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
দীর্ঘ সাত বছর পর আগামী ১৬ নভেম্বর মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্যন্ত ঝাঁকঝমক ও উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করেছে দলটি। তৃনমুলের নেতা কর্মিরা এবার অপেক্ষায় উপজেলার আওয়ামী লীগের আগামীর নেতৃত্বের। কর্মিবান্ধব ও মাঠ রাজনীতিতে অভিজ্ঞ নেতাদের সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে চান তৃণমূল নেতাকর্মীরা।
আগামী কাউন্সিলে সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রার্থীতা প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ‘দীর্ঘ সময় সততা নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালনকালে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন দলের পক্ষে সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছি। উভয় নির্বাচনে আমাদের দলের প্রার্থী আমাদের অভিভাবক জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামীতে দলের দায়িত্ব পেলে দলকে আরো সুসংগঠিত করার প্রয়াস অব্যাহত রাখব। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করতে চাই।’
তিনি বলেন, আমাদের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যুগান্তকারী আবিষ্কার দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। যা বাংলাদেশকে তথা মিরসরাইকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় পৌছে দিয়েছে।’
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত সকল পর্যায়ের নেতা কর্মিদের সুখ-দুখে পাশে ছিলাম। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের রাস্তাঘাটের নামও আমার মুখস্থ। আগামীতে উপজেলাব্যাপী আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চলমান ব্যাপক উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যেতে যথাসাধ্য কাজ করে যাবো। রাজনীতিতে দীর্ঘকাল বিচরণ করছি, তাই এবার দলের উপজেলা সভাপতি পদে প্রার্থী হয়েছি।’
জানা গেছে, ২০০০ উপজেলা আওয়ামীগের মরহুম মোহাম্মদ আলী ও নুরুল হুদা পরিষদের তৎকালীন কমিটিতে প্রথমবার উপজেলা আওয়ামীলীগের সদস্য হন জাহাঙ্গীর কবির চৌধুরী। পরবর্তীতে ২০০৪ সালে একই পরিষদের যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ২০১২ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন।
একুশ বছর ধরে উপজেলার হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পালন করে যাচ্ছেন জাহাঙ্গীর কবির চৌধুরী। ১৯৯৯ সালে প্রথম বারের মত হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে ২য় বার, ২০১১ সালে ৩য় বার ও ২০১৬ সালে ৪র্থ বারের মত বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও তিনি মিরসরাই উপজেলার চেয়ারম্যান পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তিনি চট্টগ্রাম জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি নির্বাচিত হয়ে অদ্যাবদি দায়িত্ব পালন করে যাচ্ছেন । শিক্ষানুরাগী হিসেবে জাহাঙ্গীর কবির চৌধুরী কমর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে টানা নয়বার নির্বাচিত হয়ে ২৫ বছর দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...