শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের পিতা বীর মুক্তিযোদ্ধা ফকির আহম্মদের ইন্তেকাল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিনের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফকির আ‏হম্মদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। একইদিন বাদে এশা জানাযা শেষে উপজেলার ওচমানপুর ইউনিয়নে জোড়পুকুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ শরফুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ মোঃ ফোরকান উদ্দিন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...