শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মিরসরাই উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ গঠন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সংগঠন মিরসরাই উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল স্বাক্ষরিত মিরসরাই উপজেলা কমিটির সভাপতি মনোনীত করা হয় খৈইয়াছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনকে এবং সাধারণ সম্পাদক মনোনীত করা হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনকে। ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি পশ্চিম মায়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেক, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নাহেরপুর দাখিল মাদ্রাসার সুপার ছলিম উদ্দিন, সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদেরুজ্জামান আজাদ, যুগ্ন সম্পাদক আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার, মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়–য়া, অর্থ সম্পাদক আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কান্তি বড়–য়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক বিশ^দরবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, কার্যকরী সদস্য আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ খান, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার আলা উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...