সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা রোগী, শিক্ষার্থী জনসাধারনের ভোগান্তি

প্রকাশিত :

spot_img

 

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর হাসপাতাল) সড়কের বেহাল দশা বিরাজ করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যাতায়াত করা দুস্কর হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলে সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে করে ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে আগত রোগী, চিকিৎসক, জনসাধারণ ও শিক্ষার্থীদের।
জানা গেছে, হাসপাতাল গেইট থেকে বিশ্বরোড় (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) পর্যন্ত সড়কের ১৫শ মিটার অবস্থা একেবারে নাজুক। অনেক রোগী বিশ্বরোড় দিয়ে বাস, লেগুনা সহ বিভিন্ন পরিবহন যোগে এসে সড়কে মুখে নামার পর হেঁটে যেতে অনেক কষ্ট করতে হয়। এছাড়া শাহ কালা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, হাসপাতালের চিকিৎসক, এলাকার জনসাধারণ নিত্য চলাচল করেন। উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত এই সড়ক।
শিক্ষার্থী আব্দুল্লাহ রায়হান বলেন, এই সড়ক দিয়ে যাতায়াত করতে কষ্ট হয়। দ্রæত সড়কটি সংস্কার করলে ভালো হয়।
স্থানীয় বাসিন্দা ও রাজনীতিবিদ জিএম শহিদ উল্লাহ চৌধুরী জানান, হাসপাতাল সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদা মাটি দিয়ে মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের খুব কষ্ট করতে হয়। সড়কটি কার্পেটিংয়ের জন্য সাবেক গনপূর্তমন্ত্রী, মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একাধিকবার নির্দেশ দিয়েছেন। তারপরও কি কারণে সড়কের উন্নয়ন কাজ হচ্ছে না বুঝতে পারছিনা। তিনি ক্ষোভের সাথে বলেন, চারিদিকে যখন উন্নয়ন হচ্ছে তখন জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড অবহেলিত। রহস্যজনক কারণে এখানকার রাস্তাঘাটের দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি।
ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া থেকে হাসপাতালে আসা রোগী জেসমিন আক্তার, জুলেখা ও জয়নব জানান, আমরা নিজামপুর থেকে উত্তরা বাস যোগে হাসপাতাল সড়কের মাথায় নেমেছি। এরপর রাস্তার কারণে পায়ের জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে আসতে হয়েছে।
হজ্ব পালনে সৌদি আরব থাকায় জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সড়কটি কার্পেটিংয়ের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী, হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা।
এই বিষয়ে মিরসরাই উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...