বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মিরসরাই থানা, পৌর, জোরারগঞ্জ থানা ও বারইয়ারহাট পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা, পৌর, জোরারগঞ্জ থানা ও বারইয়ারহাট পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করেছেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুকুর পরিচালনায় দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি হাসান মোঃ জসীম উদ্দিন সাধারণ সম্পাদক এস.এ মুরাদ চৌধুরীর উপস্থিতিতে এসব কমিটি অনুমোদন দেয়া হয়। মিরসরাই থানায় মোঃ কামাল উদ্দিনকে আহবায়ক, নিজাম উদ্দিন চৌধুরী লিটনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মনোয়ার হোসেন শাওনকে সদস্য সচিব, জোরারগঞ্জ থানায় মোঃ সিরাজুল ইসলামকে আহবায়ক, লায়ন দেলোয়ার হোসেনকে সদস্য সচিব, বারইয়ারহাট পৌরসভায় নুরুল আফছার মিয়াজীকে আহবায়ক, জিয়া উদ্দিন বাবলুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফয়েজ উদ্দিনকে সদস্য সচিব ও মিরসরাই পৌরসভায় মোঃ কামরুল হাসানকে আহবায়ক, বোরহান উদ্দিন সবুজকে সদস্য সচিব, করা হয়েছে।

দলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুকু নবগঠিত যুবদল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং আগামী ৩০ দিনের মধ্যে কর্মী সভার মাধ্যমে ইউনিট সমূহের পুর্নাঙ্গ কমিটির করার নির্দেশে দিয়েছেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...