বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মিরসরাই পৌরসভা নির্বাচনে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা এক কাউন্সিলর প্রার্থীর

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভার সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেছেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো.নিজাম উদ্দিন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
উট পাখি প্রতীকের এ প্রার্থী অভিযোগ করেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডালিম প্রতীকের শাখের ইসলাম রাজু তার লোকজন দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শন করছে। যার করণে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে আমার মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।’
নিজাম উদ্দিন আরো অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজু নির্বাচন আচরণ বিধি অনুযায়ী একটি নির্বাচনী অফিস ব্যবহারের কথা থাকলেও ওয়ার্ডে একাধিক নির্বাচনী অফিস খুলে প্রচার প্রচারণা চালাচ্ছে। এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টরা কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করছেনা।
এদিকে প্রচার প্রচারণায় বাধা ও হুমকি ধমকির প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী মো. নিজাম উদ্দিন। সর্বশেষ গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোটারদের হুমকি দেওয়ার বিষয় উল্লেখ করে আরও একটি অভিযোগ দেন উট পাখি প্রতীকের এ প্রার্থী।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...