বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মিরসরাই ফুটবল উৎসবে আরিয়ান ট্রেডার্স চ্যাম্পিয়ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৬দিন ব্যাপী ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠানের ফাইনাল খেলায় আরিয়ান ট্রেডার্স ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২৬ মে) বিকেলে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে আরিয়ান ট্রেডার্স মিরসরাই যুব স্পোর্টস একাডেমী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলের মেহেদী হাসান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, মিরসরাই থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি জাফর উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, যুবদল নেতা নিজাম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, ছাত্রদল নেতা নাঈম সরকার, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল উৎসবের আয়োজক কমিটির অন্যতম সদস্য আবু নছর প্রমুখ।

ফুটবল উৎসব আয়োজক কমিটির সদস্য আবু নছর জানান, মিরসরাই উপজেলা খেলোয়াড়বৃন্দের উদ্যোগে ৬দিন ব্যাপী ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে। উৎসবে উপজেলার ৯৬ জন ফুটবলার লটারীর মাধ্যমে ৬টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। গত ২০ মে থেকে খেলা শুরু হয়ে আজ ২৬ মে ফাইনাল খেলার মাধ্যমে উৎসবের শেষ হয়। যারা সফলভাবে এই ফুটবল উৎসব সফল করতে সহযোগিতা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

সর্বশেষ

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...