রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মিরসরাই বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা কারাগারে

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাই উপজেলা বিএনপির ১৩ জন নেতা কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক ড. বেগম জেবু ন্নেছার আদালত এ আদেশ দেন।
চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার এই মামলা হয়েছে। এতে ৪টি মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা কোতোয়ালি থানা পুলিশ।

কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলো, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বর্তমান আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, উপজেলা বিএপির সদস্য মাঈন উদ্দিন মাহমুদ, গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দীন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি নুরুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী সালেহ আহম্মদ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দীন সবুজ।

এ বিষয়ে উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছর জানুয়ারি মাসে চট্টগ্রামে বিএনপির সুশৃঙ্খল বিভাগীয় সমাবেশ চলাকালীন পুলিশ বাহিনী বিএনপির নেতাকর্মীদের উপর চড়াও হয়, মারমুখি আচরণ ও বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের গাড়িতে কোন নেতাকর্মী কোন প্রকার হামলা করেনি। এসব আজগুবি মামলা আর অপরাজনীতির অংশ। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট নাজমুল হোসেন জানান, বিএনপির নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। এদিকে কারাগারে পাঠানো নেতাদের মুক্তি দাবী করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...