মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মিরসরাই মারুফ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। সোমবার (১৫ জুলাই) বিদ্যালয় অডিটরিয়ামে দুপুর ২টা থেকে প্রতিযোগিতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাজিম উদ্দিন। বিতর্কের বিষয় ছিলো, সামাজিক সচেতনতাই দূর্নীতি দমন করতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধ মো. মোক্তার আহম্মদ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, মারুফ স্কুলের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পাÐিত্যের পরিচয় দিয়েছেন। তারা খুব সুন্দর করে বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, সমাজের সকল স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে দূর্নীতির বিরুদ্ধে।
জসিম উদ্দিন আরো বলেন, বিদ্যালয়ে কোন শিক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবেনা। মোবাইল ফোনের ভালো এবং খারাপ দিকগুলো তিনি বিশদ আলোচনা করেন। তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতিদের নিয়ে একটি মতবিনিময় করে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এবার প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করা হবে। সেখানেও কিছু নির্দেশনা দেয়াহবে। মারুফ স্কুল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে জসিম উদ্দিন বলেন, মারুফ স্কুলের মাঠ ভরাটের জন্য অর্থ বরাদ্ধ দেয়া হবে। তিনি মারুফ স্কুলের ফলাফলের প্রসংশা করেন।
ক এবং খ বিভাগে মোট ১৬ জন প্রতিযোগি অংশ নেয়। ক বিভাগে বিজয়ী হয় পক্ষ দল। এ দলের প্রতিযোগিরা হলেন, ইফতিসা ইমরোজ মিথিলা (সপ্তম শ্রেণি), কাজী সুবাহা তাবাসসুম (সপ্তম শ্রেণি), জেসিনা আক্তার তিশা (অস্টম শ্রেণি), তাজনোভা সুলতানা প্রমি (অস্টম শ্রেণি)। খ বিভাগেও বিজয়ী হয় পক্ষ দল। এ দলের প্রতিযোগিরা হলেন, ইউসরা শারফুদ্দীন (নবম শ্রেণি), মুশফিকা রশিদ জিদনী (দশম শ্রেণি), তাসফিয়া সারা (দশম শ্রেণি), আফিয়া হুমায়রা (নবম শ্রেণি)।
সব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলাম আরিফ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...