মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরিদর্শনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য

প্রকাশিত :

spot_img
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে তিনি মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, যেসব শিক্ষকের পড়ার অভ্যাস নেই তাদের জন্য শিক্ষকতা পেশা নয়। ভালো ছাত্র পেতে হলে শিক্ষকদের পড়তে হবে। বই মনের চোখ খুলে দেয়। শিক্ষকতা শুধু অর্থ উপার্জনের জন্য নয়। শিক্ষার্থীদের জ্ঞানী হিসাবে গড়ে তোলাই এর প্রধান উদ্দেশ্য। কার কত বেশী সার্টিফিকেট আছে বা নেই, এর চেয়েও বড় প্রশ্ন কে কতটা জ্ঞানী। এসময় তিনি শিক্ষকদের সাথে শিক্ষার মান, করোনাকালীন শিক্ষাব্যবস্থা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সু-যোগ্য নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার ক্রমাগত মানোন্নয়ন নিয়ে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, ঢাকা গাওসিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ইজহারুল হক, আরবী প্রভাষক নিজাম উদ্দিন, সহকারি আরবি প্রভাষক সালাউদ্দিন লতিফী, ইংরেজী প্রভাষক ইকবাল হোসেন, আরবি প্রভাষক নাজমা আক্তার, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, জমিয়াতুল মোদারেসিন মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ছলিম উদ্দিন, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...