মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মিরসরাই শিক্ষক সমিতির উদ্যোগে তিন প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি অসিত কুমার লালা, সুনীল চক্রবর্তী ও চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতিরি সাবেক সাধারণ সম্পাদক জানে আলমের মৃত্যুতে স্মরণ সভা করেছে মিরসরাই উপজেলা শিক্ষক সমিতি।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত স্মরণ সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি মিরসরাই উপজেলা শাখার সভাপতি মো. নুরুল মোস্তফা।

স্মরণ সভায় মিরসরাই উপজেলা শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক সুভাষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রণজিৎ কুমার নাথ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক শিমুল মহাজন, উত্তর জেলার সহ-সভাপতি মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকের হোসেন, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক রফিকুজ্জামান, মিরসরাই উপজেলার সহ-সভাপতি আবু ছালেক, যুগ্ম সম্পাদক মীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন ও মেজর মোস্তফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রিয়তোষ নাথ।
এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সবশেষে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি অসিত কুমার লালা, সুনীল চক্রবর্তী ও চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতিরি সাবেক সাধারণ সম্পাদক জানে আলমের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা...

মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে...

মিরসরাইয়ের বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

  মিরসরাই প্রতিনিধি সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় ফুটওভার ব্রিজ...