বুধবার, ৬ মে ২০২৬

মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হয়েছেন সাইফুল্লাহ দিদার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
৯ নং মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এম সাইফুল্লাহ দিদার। উপজেলার মধ্যে অত্যান্ত গুরুত্বপূর্ণ এই ইউনিয়নে একাধিক সভাপতি প্রার্থীর নাম শোনা গেলেও সবদিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রাণ দক্ষ সংগঠক দিদার।
সাইফুল্লাহ দিদার বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছে। দলের দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। অনেক হামলা, মামলা হয়েছে তারপরও কখনো দমিয়ে রাখতে পারেনি। তৃণমুলের নেতা-কর্মীদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি সব সময়। তৃণমুলের নেতা-কর্মী ও সাধারণ জনগনই আমার শক্তি। মিরসরাইয়ের অভিববাক প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে দলের জন্য কাজ করে যাচ্ছি।
উপজেলার রাজনৈতিক অঙ্গনের সর্বজন পরিচিত তরুণ তুকি সাইফুল্লাহ দিদার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম হাজ্বী দেলোয়ার হোসেন একজন ব্যাংকার ছিলেন। দশম শ্রেনীতে থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে হাতেখড়ি। ১৯৯০-১৯৯১ সালে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তিতে নিজামপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। মিঠাছড়া রাশেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির প্রতিহিংসার বলি হয়ে ১৯৯৫ সালে ১৭দিন ও ২০০৪ সালে ৫ মাস কারাবরণ করেন। ১৯৯৩ সালে মিঠাছড়া বাজারে জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের হামলার শিকার হন। তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। দলের দূর্দিনে রাজপথে অগ্রভাগে আন্দোরন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মিঠাছড়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, মিঠাছড়া আইডিয়াল স্কুলের সদস্য, মিঠাছড়া ঈদগাঁ কমিটির উপদেষ্টা, শ্রীপুর শাজেদিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সিপিপি উপজেলা টিম লিডার। উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক, মিঠাছড়া বজারের ইজারাদার ও মিরসরাই প্রেসক্লাবের সহযোগী সদস্য।
সাইফুল্লাহ দিদার বলেন, আমার প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ৭বারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ এমপিকে অনুপ্রেরণা ভেবে উনার স্বপ্নের সমৃদ্ধ মিরসরাই গড়ার একজন আদর্শ কর্মী হিসেবে নিজেকে অদ্যবধি নিয়োজিত রেখেছি। ভবিষ্যতে উনার নির্দেশিত পথ ধরে উনার সুযোগ্য সন্তান বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের ডিজিটাল ও শিল্প সমৃদ্ধ মিরসরাই গড়ার একজন সহযাত্রী হিসাবে কাজ করতে চাই। তাই মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছি।এজন্য সকল কাউন্সিলরদের সমর্থন কামনা করি ও আওয়ামামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের দোয়া প্রার্থনা করছি।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...